ছবি : সংগৃহিত
সারাদেশ
তুরস্কে ভূমিকম্প

ক্ষতিগ্রস্থদের ত্রাণ পাঠালেন হাসনা মওদুদ

নোয়াখালী প্রতিনিধি : বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের সহধর্মিণী সাবেক সংসদ সদস্য হাসনা জসীম উদদীন মওদুদ তুরস্কে ভূমিকম্পে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের জন্য ত্রাণ সহায়তা পাঠিয়েছেন।

আরও পড়ুন : আইডিইবি নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ঢাকাস্থ তুরস্কের দূতাবাসে হাসনা মওদুদের পক্ষে এসব সামগ্রী হস্তান্তর করেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ওষুধ সামগ্রী, শীতবস্ত্র এবং ২০টি বড় কম্বল। এসব সামগ্রী হস্তান্তরের সময় তুরস্ক দূতাবাসের কর্মকর্তা অনিজাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ফাল্গুন মাসে কম্বল বিতরণ করে সমালোচনার মুখে!

নোয়াখালী জেলা বিএনপির সদস্য মোহাম্মদ গোলাম মোমিত ফয়সাল বলেন, বর্তমানে পারিবারিক সফরে হাসনা জসীম উদদীন মওদুদ নরওয়ে অবস্থান করছেন। বিভিন্ন গণমাধ্যমে ভূমিকম্পে তুরস্কের মানুষের দূরাবস্থার কথা জেনে ওষুধ ও শীতবস্ত্রসহ বিভিন্ন সামগ্রী পাঠানোর উদ্যোগ নেন তিনি। সোমবার দুপুরে দূতাবাসের মাধ্যমে এসব মালামাল তুরস্কে পাঠানোর জন্য হস্তান্তর করা হয়।

আরও পড়ুন : রাঙ্গামাটিতে নৌকাডুবি, ২ পর্যটকের মৃত্যু

প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পটি রিখটার স্কেলে বিপর্যয়কর ৭.৮ হিসাবে নিবন্ধিত হয় এবং কমপক্ষে ২৪ মিলিয়ন মানুষ প্রভাবিত হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়েছে। ভূমিকম্পের পর থেকে তুরস্ক ও সিরিয়ার জনগণকে সাহায্য করতে এগিয়ে এসেছে অনেক বাংলাদেশী।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা