ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাক্টরের ধাক্কায় স্কুল শিক্ষিকার মৃত্যু

মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় বোদা উপজেলায় স্কুল যাওয়ার পথে ইট বোঝাই ট্রাক্টরের ধাক্কায় যশোদা রাণী (৩২) এক শিক্ষিকা নিহত হয়েছে। এসময় ঘটনাস্থলে সহকর্মী অতুল চন্দ্র বর্মন (৪২) গুরুতর আহত হন।

আরও পড়ুন : বাবার লাকড়ির আঘাতে ছেলের মৃত্যু

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১ টার সময় পঞ্চগড় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে এই পথ দুর্ঘটনাটি ঘটে। এঘটনায় স্থানীয়রা ট্রাক্টরে আগুন জ্বালিয়ে দেয়।

নিহত যশোদা রাণী জেলার তেঁতুলিয়া উপজেলা দেবনগড় ইউনিয়নের মাগুড়মাড়ি চৌরাস্তা এলাকার নন্দগছ গ্রামের শ্রী রাজিব চন্দ্র রায়ের স্ত্রী। তিনি বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ছিলেন।

আরও পড়ুন : উলিপুরে প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

স্থানীয় সুত্রে, যশোদা রাণী সোমবার সকালে তার স্কুল সহকর্মী অতুল চন্দ্র বর্মনের মোটরসাইকেল যোগে বিদ্যালয় যাচ্ছিলেন। এ সময় মাড়েয়া ইউনিয়নের ভোলা বসুনিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক পিছন থেকে ইট বোঝাই ট্রাক্টর ধাক্কা দেয়। মোটরসাইকেল রাস্তায় ছিটকে পরলে তাদের কে চাপা দেয়।

এসময় স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফারহানা জাহান মিলি তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : আ’লীগ নেতার বাড়িতে ডাকাতি

বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজয় কুমার রায় নিশ্চিত হয়ে জানান, নিহতের ঘটনার পর ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরবর্তীতে শৃঙ্খলায় আনা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা