সারাদেশ

কাভার্ড ভ্যানের চাপায় ট্রাক চালক নিহত

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের গজারিয়ায় কাভার্ড ভ্যানের চাপায় ট্রাক চালক নিহত, হেলপার আহত হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার জামালদীর মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রাক চালক শহিদুল ইসলাম (৩৫) নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাক হেলপার জাকির হোসেন (৫০)।

আরও পড়ুন: সিলেটে হতে পারে ঝড়-বৃষ্টি!

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সোয়া ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল বরগুনার পাথরঘাটা উপজেলার হরিতানা গ্রামের আব্দুস সাত্তারের পুত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্রগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিলো ট্রাক নিয়ে চালক শহিদুল। সকালে মেঘনা সেতুর ঢালে ট্রাকের চাকা নষ্ট হয়ে যায়। ট্রাকটি থামিয়ে চাকা মেরামতের চেষ্টা করছিলেন তিনি এবং হেলপার জাকির হোসেন। এমন সময় ঢাকামুখী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই চালক শহিদুল ইসলাম মারা যায়।

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, নিহত ট্রাক চালকের লাশ পুলিশ ফাঁড়িতে রয়েছে। আহত হেলপার জাকির হোসেন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া ঘাতক কাভার্ড ভ্যান ও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। তবে কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার পালিয়ে গেছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা