সারাদেশ

সিলেটে হতে পারে ঝড়-বৃষ্টি!

সান নিউজ ডেস্ক: দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: শহীদের রক্ত বৃথা যেতে পারে না

গত ২৪ ঘণ্টায় বেশিরভাগ স্থানে তাপমাত্রা বেড়েছে। একদিনে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তবে দু-একটি স্থানে তাপমাত্রা কমেছেও।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ফেব্রুয়ারি শেষ মানে আমাদের আবহাওয়ার ভাষায় শীতকাল শেষ। এখন শীত বিদায় বিদায় অবস্থা। বাতাসের ধরন এখনও পরিবর্তন হয়নি। এখন শীতের অনুভূতি নেই বললেই চলে কিংবা উত্তরের দিকে কিছুটা শীত রয়েছে। নদী অববাহিকায়ও কিছু কুয়াশা হয়।

তিনি বলেন, তাপমাত্রা আপাতত আর সেভাবে কমার কোনো সম্ভাবনা নেই। হয়তো ক্রমে বাড়ার এক পর্যায়ে দু-এক জায়গায় তাপমাত্রা একটু কমতে পারে। এখন এভাবেই যাবে। গত ২৪ ঘণ্টায় দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে।

আরও পড়ুন: ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ৩৬

বর্তমানে অঞ্চলভেদে তাপমাত্রা ১ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে বেশি বলেও জানান শাহীনুল ইসলাম।

এ আবহাওয়াবিদ বলেন, ‘আজ-কালের মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে। পরবর্তী সময়ে দেশের অন্য অঞ্চলেও তা ছড়াতে পারে।’

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা