সারাদেশ

গাড়িচাপায় নারী পথচারীর মৃত্যু

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় কল্পনা রানী (৫০) নামের এক নারী নিহত হয়েছে।

আরও পড়ুন: তাজিকিস্তানে তুষারধসে নিহত ১৭

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলা হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের সামনে।

নিহত কল্পনা রানী নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার সোহাগীদহর গ্রামের ধীরেন্দ্র চন্দ্র সাহার স্ত্রী।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থান দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন কল্পনা রানী। ওই সময় ময়মনসিংহগামী একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন ওই নারী। খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি রিয়াদ মাহমুদ জানান, ময়নাতদন্তের জন্যে নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা