সারাদেশ

বোয়ালমারীতে বসতঘর আগুনে ভস্মীভূত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মন্টু শেখ ও জাকির শেখ নামে দুই ভ্যানচালকের বসতঘর আগুনে ভস্মীভূত হয়েছে।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ময়না গ্রামের মান্দার তলা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

জানা যায়, উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের মন্টু শেখের স্ত্রী রুপি বেগম রান্নাঘরে রান্না করা অবস্থায় অসাবধানতাবশত আগুন লেগে যায়। এ সময় পার্শ্ববর্তী তার ও তার ছেলে জাকির শেখের বসতঘরে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩টি টিনের বসতঘর ও ২টি রান্নাঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষাধিক টাকা বলে জানা গেছে।

আরও পড়ুন: রোহিঙ্গাদের সহায়তা কমানোর পরিকল্পনা

শুক্রবার দুপুরে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মিজানুর রহমান জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে একই বাড়ির তিনটি বসতঘর ও দুইটি রান্নাঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আশেপাশের আরো কমপক্ষে ১০টি বাড়িঘরকে আমরা আগুন থেকে রক্ষা করতে পেরেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা