সারাদেশ

নোয়াখালীতে মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে মাটির নিচে চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছে।

আরও পড়ুন: কঠোর অবস্থানে জেলেনস্কি

নিহত মো.আলী হোসেন (৩২) উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার ৫নং অম্বরনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের অম্বরনগর গ্রামের চৌকিদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, উপজেলার অম্বরনগর গ্রামের ওসমান আলী চৌকিদার বাড়ির সামনে একটি ব্রীজের কাজ চলছিল। ওই ব্রীজে মাটি কাটার শ্রমিক হিসেবে কাজ করত আলীসহ ৮-‌১০ জন শ্রমিক। গতকাল বৃহস্পতিবার তারা দুপুর ৩টার দিকে মাটি কাটার কাজ শেষে বাড়ি ফিরে যান। এরপর সন্ধ্যার দিকে তারা ব্রিজের নিচ থেকে রডের টুকরো কুড়িয়ে নিতে আসে। ওই সময় উপর থেকে মাটি পড়ে চাপা পড়েন আলী। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশকে না জানিয়ে নিহত শ্রমিকের মরদেহ দাফন সম্পন্ন করা হয়। তবে এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ করেনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা