ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পাকিস্তানে ভূমিধসে ৮ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে ক্রিকেট খেলার সময় ভূমিধসে মাটি চাপা পড়ে ৮ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আরও এক শিশু আহত হয়েছে। নিহত এসব শিশুর বয়স ১৩-১৫ বছরের মধ্যে।

আরও পড়ুন : সুদান থেকে ফিরেছে ১০৬২ বাংলাদেশী

বৃহস্পতিবার (৬ জুলাই) দেশটির খাইবার পাখতুখাওয়া প্রদেশে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

কর্মকর্তা ও স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার খাইবার পাখতুখাওয়া প্রদেশের শাংলা জেলার মারতুং এলাকায় ক্রিকেট খেলার সময় মাটি চাপা পড়ে ৮ শিশু নিহত ও একজন আহত হয়েছে।

আরও পড়ুন : ফের জাহাজ আটক করল ইরান

তারা জানান, শিশুরা ক্রিকেট খেলার সময় ভূমিধসের ঐ ঘটনা ঘটে এবং সাথে সাথে সেখানে চাপা পড়ে তারা। খবর পেয়ে আতঙ্কিত গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে
এসে তাদের প্রিয়জনকে খুঁজতে থাকেন।

প্রাথমিকভাবে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া শিশুর সঠিক সংখ্যা জানা যাচ্ছিল না। মসজিদের লাউড স্পিকার থেকে ঘোষণা দিয়ে বাবা-মাকে তাদের শিশুরা বাড়িতে আছে কিনা, খুঁজে দেখতে বলা হয়।

আরও পড়ুন : নিউইয়র্কে বাস সংঘর্ষে আহত ১৮

দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। তবে কাদামাখা রাস্তার বেহাল দশার কারণে রেসকিউ ১১২২ টিমের ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়।

একজন উদ্ধার কর্মকর্তা বলেন, আমরা ৮ শিশুর মৃতদেহ উদ্ধার করেছি। নিহত শিশুদের বয়স ১৩-১৫ বছরের মধ্যে। তাদের মধ্যে ৪ জন সম্পর্কে একে অপরের ভাই।

আরও পড়ুন : দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

দীর্ঘ সময় ধরে চলা এউদ্ধার অভিযানে অংশ নেন ২২ জনের মতো উদ্ধারকর্মী।

পৃথক প্রতিবেদনে সংবাদ মাধ্যম দ্য ডন বলছে, বৃহস্পতিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের শাংলা জেলার মারতুংয়ের কুজ কালি এলাকায় ভূমিধসের পর কমপক্ষে৮ শিশু মারা গেছে এবং একজন আহত হয়েছে।

আরও পড়ুন : যুদ্ধের জন্য প্রস্তুত হোন

শাংলা জেলা প্রশাসক হাসান আবিদ জানান, ধ্বংসস্তূপ থেকে ৮ টি মৃতদেহ ও একজন আহত মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি বলেন, শিশুরা যখন ক্রিকেট খেলছিল, তখন একটি বিশাল ভূমিধস ঐ এলাকায় আঘাত হানে। এতে তারা সবাই মাটির নিচে চাপা পড়ে। শিশুদের উদ্ধারের জন্য ভারী মেশিন নিযুক্ত করা হয়েছিল। স্থানীয় বাসিন্দারাও এ অভিযানে অংশ নিয়েছিলেন।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ৫

এলাকার বাসিন্দারা ডন ডটকমকে বলেন, নিহত শিশুদের বেশিরভাগই ৯-১৪ বছর বয়সী ভাই-বোন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা