সারাদেশ

মীরসরাইয়ে পাহাড়ি মাটির চাপায় কিশোরের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে পাহাড়ের মাটি কাটতে গিয়ে মো. সায়েম (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। বুধবার (১৭ জুন) রাত ৮টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা এলাকার বড়থলি গ্রামে মাটির স্তূপে চাপা পড়ে সে নিহত হয়েছে।

নিহত সায়েম ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার নিজপানুয়া এলাকার মৃত বশর আহমেদের ছেলে।

জানা গেছে, কয়েক মাস আগে সায়েম টিলার পাদদেশে একটি জায়গা ক্রয় করে। নিজের বসতভিটার মাটি ভরাট করার জন্য ঘরের পাশের টিলা থেকে কয়েকদিন ধরে একাই মাটি কাটছিল। বুধবার রাতেও মাটি কাটার সময় হঠাৎ টিলার একটি বড় অংশ ধসে পড়ে। এতে সায়েম এবং তার পাশে থাকা সোহেল রানা নামে আরেক কিশোর মাটির নিচে চাপা পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সায়েমকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল রানা চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়ি ফিরেছেন।

নিহতের মা ছালেহা বেগম জানান, স্বামীর মৃত্যুর পর অনেক কষ্টে ছেলে-মেয়েকে নিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন। কিন্তু একমাত্র ছেলেকেও হারিয়ে তিনি এখন দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের জানায়, সায়েম নামে এক কিশোর মারা গেছে।'

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা