ছবি : সংগৃহিত
সারাদেশ

চট্টগ্রামে বিস্ফোরণে আহত ৮

সান নিউজ ডেস্ক : চট্টগ্রামের চান্দগাঁও থানার অধীন বলিরহাট এলাকার একটি বিস্ফোরণে নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন। তাদের পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন : ঝালকাঠিতে খাল খননের দাবিতে মানববন্ধন

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে সেপটিক ট্যাংকে গ্যাসলাইনে লিকেজের কারণে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আরও ২ টি বাড়ি। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ শ্রমিকের

এ প্রসঙ্গে কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাহার উদ্দিন জানান, বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। আমাদের জানানো হয়েছে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। এর আগেই আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।

এদিকে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন একটি গ্যাসলাইন লিক থাকায় এসব গ্যাস জমে একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংকে বিস্ফোরণ হয়েছে। এতে আশেপাশে থাকা আরও ২টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন : কক্সবাজারে দুর্বৃত্তদের গুলিতে কনস্টেবল আহত

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, সিটি কর্পোরেশনের নালার ভেতর দিয়ে বিভিন্ন গ্যাসলাইন গেছে। গ্যাসলাইনে লিকেজের কারণে এই বিস্ফোরণ ঘটে। এতে নারী ও শিশুসহ ৮ জন আহত হয়েছেন।

ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ উপস্থিত রয়েছে। এছাড়া তদন্ত শেষে ঘটনার কারণ জানা যাবে বলেও জানান তিনি।

সান নিউজে/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা