সারাদেশ

মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি: সময় টেলিভিশনের বার্তা প্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুারো প্রধান রতন সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় হয়রানির প্রতিবাদে এবং কালো আইন বাতিলের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন কর্মরত সাংবাদিকরা।

আরও পড়ুন: ১৫ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা

বৃহস্পতিবার বেলা ১১টায় সাংবাদিক সমাজের ব্যানারে স্থানীয় টেলিভিশন সাংবাদিক সমিতির সামনে এ কর্মসূচি পালিত হয়।

ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনের সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক দুলাল সাহা, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রিয় কমিটির চেয়ারম্যান আহমেদ আবু জাফর, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সময় টিভির ঝালকাঠি প্রতিবেদক পলাশ রায়, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কেএম সবুজ, দৈনিক গাইছিয়া পত্রিকার প্রকাশক ও ডিবিসি নিউজের প্রতিনিধি অলোক সাহা, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধি এস এম রেজাউল করিম আরটিভির প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল প্রমুখ।

আরও পড়ুন: আক্রান্তে শীর্ষে জাপান

বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এ মানববন্ধনে অংশ নেয়। বক্তারা মামলায় হয়রানির প্রতিবাদ করে মামলা প্রত্যাহারসহ ডিজিটাল নিরাপত্তার কালো আইন প্রত্যারেরর জন্য সরকারের প্রতি দাবি জানায়। অন্যথায় কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা