সারাদেশ

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে যুবককে মারধর

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় ফেসবুক পোস্ট দেয়াকে কেন্দ্র করে মো. মিল্লাত হোসেন নামের এক যুবককে পিটিয়ে মোবাইল ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে ধলিগৌরনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাকিল খানের বিরুদ্ধে।

আরও পড়ুন: সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়াতে বাধ্য

আহত মিল্লাত হোসেন উপজেলার চরভুতা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চর লেঙ্গুটিয়া গ্রামের মো. নুরে আলমের ছেলে ও ঢাকায় বিবিএস ক্যাবলস-এ ডেলিভারি ম্যান হিসেবে কাজ করেন। সে বর্তমানে ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহত মিল্লাত অভিযোগ করে জানান, তিনি ছোট বেলা থেকেই আওয়ামী লীগের সাথে জড়িত। তিনি ঢাকায় বিবিএস ক্যাবলস-এ চাকুরী করেন। সে সুবাদে তিনি বিবিএস ক্যাবলসের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার নোমানকে নিয়ে ফেসবুকে লেখালেখি করেন। গতকাল মঙ্গলবার সকালে তিনি ঢাকা থেকে ছুটিতে বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি স্থানীয় চতলা বাজারে গেলে সেখানে থাকা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. শাকিল, নিশাত আরিফসহ ১৫-২০ জন ছাত্রলীগের কর্মীরা কোনো কিছু না বলেই পাইপ দিয়ে বেধম মারধর করেন। পরে তাকে ধরে বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নিয়ে বসিয়ে রাখেন। এসময় তারা মিল্লাতের হাত-পা কেটে ফেলার হুমকি দেয় এবং তার সাথে থাকা নগদ ৯০ হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

তিনি আরও জানান, যাওয়ার সময় ছাত্রলীগ নেতারা তাকে ঘর থেকে বের না হওয়ার হুমকি দেয়। পরে রাত ১১টার দিকে সে গোপনে ভোলা সদর হাসপাতালে এসে ভর্তি হয়।
এখন হামলাকারীদের ভয়ে তিনি এলাকায়ও যেতে পারছেন না।

এ ব্যাপারে অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি মো. শাকিল খান অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি রাতে ছোট বোনের জন্মদিনের পার্টি ছিলেন। সকালে ওই এলাকায় গিয়ে শুনতে পেয়েছেন যে মিল্লাত নামের এক যবুকের মোবাইল ফোন কে যেনো নিয়ে গেছে। তবে সেখানে কি হয়েছে সেটি তিনি জানেন না।

আরও পড়ুন: বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, এরকম কোনো অভিযোগ নিয়ে থানায় কেউ যায়নি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা