সারাদেশ

বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক : ঝিনাইদহের সিমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: নিঃশর্ত ক্ষমা প্রার্থনা বার সভাপতির

নিহতের নাম আরিফুল ইসলাম (২৯) । তিনি শ্যামকুড় পশ্চিমপাড়ার বাাসিন্দা আফেজ উদ্দিনের ছেলে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক।

জামিরুল হক জানান, গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন সীমান্তে গরু আনতে যান। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হন। তার সঙ্গীরা পালিয়ে দেশে ফিরে আসেন।

তিনি আরও জানান, বর্তমানে মরদেহটি পড়ে আছে ভারতের নদীয়া জেলার অন্তর্গত হাসখালী সীমান্তের ওমরপুর গ্রামের মাঠে।

আরও পড়ুন: নোয়াখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৫৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল পারভেজ বলেন, আমরা এমন একটি ঘটনা শুনেছি। বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো আনুষ্ঠানিকভাবে তারা কিছু জানায়নি। নিহত ব্যক্তি বাংলাদেশি কিনা তদন্ত চলছে। মরদেহ ভারতীয় সীমান্তে পড়ে আছে।

সান নিউজ/জেএইচ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা