সারাদেশ

পৌর মেয়রের গাড়িতে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

খায়রুল খন্দকার, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদের গাড়ি বহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ভূঞাপুর প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য খাইরুল ইসলাম তালুকদার বাবলু,বীর মুক্তিযোদ্ধা ইকরাম উদ্দিন তারা মৃধা, ভূঞাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক এবং ভূঞাপুর প্রেস ক্লাবের সভাপতি ও সম্পাদকসহ সাংবাদিক বৃন্দ।

এ সময় পৌর মেয়র তার লিখিত বক্তব্যে বলেন, আমি প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে লিফলেট বিতরণ ও অসহায় দুস্তদের মাঝে কম্বল বিতরণের উদ্দেশ্যে পার্শ্ববর্তী গোপালপুর উপজেলার আলম নগর ইউনিয়নের বোর্ড বাজার এলাকায় পৌঁছলে এমপি ছোট মনিরের মদদদাতা গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে আমাদের গাড়ি বহরে দেশীয় অস্ত্র সহ অর্তকিত হামলা চালায়।

এতে সাংবাদিকসহ আহত ১২জন এবং আমার গাড়িসহ আরো দুটি গাড়ি ও মোটরসাইকেল ১০টি ভাঙ্গচুর করে পরে ঘটনাস্থলে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সংবাদ সম্মেলনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা