ছবি : সংগৃহিত
সারাদেশ

ট্রাকের ধাক্কায় ৩ শ্রমিক নিহত

সান নিউজ ডেস্ক : নাটোরের সিংড়ার বাসুয়া ব্রিজ এলাকায় ট্রাক চাপায় অটোভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। পাশাপাশি এ ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর

নিহতরা হলেন- রহিম আলী (৪৫), বিদ্যুৎ আলী (৩২) এবং কাঁচু আলী (৫০)। তারা সিংড়া উপজেলার কলম পুন্ডুরীর নজরপুর গ্রামের বাসিন্দা। তারা তিন জনই গাছ কাটার কাজ করতেন।

সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসুয়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন : ডিমের হাফ সেঞ্চুরি, ব্রয়লারের কেজি ২০০

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ সকালে সিংড়া পুন্ডুরী গ্রাম থেকে গাছ কাটার কাজে পাঁচজন শ্রমিক অটোভ্যানযোগে চৌগ্রামে যাচ্ছিলেন। তাদের বহনকারী অটোভ্যানটি নাটোর-বগুড়া মহাসড়কের বাসুয়া ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক সেটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে রহিম আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন চারজন। পরে আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন : দাম বৃদ্ধির জন্য কর্পোরেট কোম্পানি দায়ী

পরে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় বিদ্যুৎ আলী এবং কাঁচু আলী মারা যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা