সারাদেশ

বোয়ালমারীতে ৩ ক্লিনিককে জরিমানা 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন অপরাধে ৩ ডায়াগনস্টিক সেন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: জমজমের পানি বিক্রি বন্ধ

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিভিন্ন অপরাধে বোয়ালমারী পৌরসভার চৌরাস্তা সংলগ্ন কোহিনূর ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা, হাসপাতাল সড়কের আল আমিন ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা এবং মীম ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ এর বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। অপরিষ্কার ও নোংরা পরিবেশ, রেজিস্টার মেইনটেইন না করা, অপারেশন থিয়েটারের পাশে রান্নার সরঞ্জাম রাখা, ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক রোগীকে প্রদেয় রিপোর্টে চিকিৎসক/টেকনোলজিস্টের নাম/পদবী না থাকা, রিপোর্টের ডুপ্লিকেট কপি ডায়াগনস্টিক সেন্টারে না রাখাসহ বিভিন্ন অপরাধে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

আদালত পরিচালনা করেন ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ হোসেন।

আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৮

এ সময় আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোশারেফ হোসাইন বলেন, একদিনে সবগুলো ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা সম্ভব নয়, পর্যায়ক্রমে করা হবে। আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা