সারাদেশ

টেকনাফে অপহৃত ২ যুবক উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে অপহৃত দুই যুবককে উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: জমজমের পানি বিক্রি বন্ধ

তারা হলো কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার নুরুল আমিনের ছেলে রহমত উল্লাহ (২৫) ও আলী আকবরের ছেলে আব্দুল হাফিজ (২০)।

গত রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে বাহারছড়ার গহীন অরণ্য থেকে তাদের উদ্ধার করা হয়।

আরও পড়ুন: রেমিট্যান্সের পালে হাওয়া

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হালিম বলেন, “আজ রবিবার দুপুর ২টার সময় টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ শিলখালী চৌকিদার পাড়া এলাকার রহমত উল্লাহ ও আব্দুল হাফিজ গহীন পাহাড়ে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গেলে ওৎ পেতে থাকা অস্ত্রধারী মুখোশপরা অপহরণকারী কর্তৃক অপহৃত হয়।”

তিনি জানান, সংবাদ পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে কক্সবাজার জেলা পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম (পিপিএম-বার) সার্বিক দিক নির্দেশনার আলোকে জরুরি ভিত্তিতে গহীন পাহাড়ে স্থানীয় মেম্বার, কমিউনিটি পুলিশের সদস্য, চৌকিদারসহ লোকজনকে সাথে নিয়ে কয়েক ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান পরিচালনা করা হয়। এতে এক পর্যায়ে অস্ত্রধারী অপহরণকারীরা ভীত হয়ে অপহৃতদের রেখে দ্রুত গহীন অরণ্যের মাঝে আত্মগোপন করে। জেলা পুলিশের সদস্যরা অপহৃত দু’জনকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে। পরবর্তীতে অপহৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: জন্মদিনের অনুষ্ঠানে গুলি, নিহত ৮

তিনি আরও জানান, অপহৃতদের মানসিক অবস্থার উন্নতির পর তাদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জড়িত অপহরণকারীদের খোঁজে পাহাড়ে ব্যাপক অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা