সারাদেশ

টেকনাফ স্থলবন্দরে কর্মবিরতি

রহমত উল্লাহ, টেকনাফ (কক্সবাজার): মিয়ানমার থেকে আসা পণ্যবাহী ট্রলার আটকের প্রতিবাদে কর্মবিরতি পালন করছে টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ীরা।

আরও পড়ুন: আওয়ামী লীগ কখনো পালায় না

ধর্মঘটের কারণে রোববার সকাল থেকে মিয়ানমার থেকে জলপথে টেকনাফ স্থলবন্দরে আসা বিভিন্ন ধরনের পণ্যবাহী কার্গো ট্রলার ও জাহাজ থেকে মালামাল ওঠানামা বন্ধ রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার সকালে মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসা পণ্যবাহী ট্রলারে অবৈধ চোরাচালানের খবরে টেকনাফ ২ বিজিবির একটি টহলদল ট্রলারটি জব্দ করে।

এসময় পালিয়ে যাওয়া মাঝিমাল্লা ৪ জনকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি আরও জানান, এসময় কাস্টমস কর্তৃপক্ষের উপস্থিতিতে ট্রলারে থাকা ৫৭৪ বস্তা সুপারি ও ৮০টি কপি একটি ট্রলার আটক করে মামলা দিয়ে পণ্যসহ ট্রলারটি টেকনাফ শুল্ক গুদামে জমা দেয়া হয়েছে।

এ ঘটনাকে অন্যায় দাবি করে ব্যবসায়ী ও আমদানি প্রতিষ্ঠানসহ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন এর কর্মবিরতি চলছে।

আরও পড়ুন: সরকারকে দাম বৃদ্ধির ক্ষমতা দিয়ে বিল পাস

বিকেলে স্থলবন্দরে উপজেলা প্রশাসন, সিএন্ডএফ এজেন্টসহ স্থলবন্দর কতৃপক্ষের কার্যালয়ে একটি বৈঠকে বসে। বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ আলহাজ্জ আবদুর রহমান বদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, স্থলবন্দর জিএম অ্যাডমিন এন্ড সিকিউরিটি (অবঃ) মেজর ছৈয়দ আনছার মোহাম্মদ কাউছার, বন্দর ব্যবস্থাপক জসিম উদ্দিন, সিএন্ডএফ এসোসিয়েসন সভাপতি আবদুল আমিন, সাধারণ সম্পাদক এহতেসামুল হক বাহাদুর প্রমুখ।

বৈঠকের শেষে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, স্থলবন্দরের কর্মবিরতির খবর পেয়ে বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও ব্যবসায়ীদের নিয়ে এক জরুরী বৈঠক করে ব্যবসায়ীদের কর্মবিরতি বিষয় নিয়ে কথা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে ভবিষ্যতে এ ধরনের আর কোন ঘটনা না হয় ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করেন।

এ ব্যাপারে স্থানীয় সাবেক সাংসদ আবদুর রহমান বদি বলেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বন্দরে একটি চক্র নানান ষড়যন্ত্র শুরু করেছে। তাদের কারণে সৃষ্ট সমস্যায় সরকার কোটি টাকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। সৃষ্ট সমস্যায় সমাধানের চেষ্টা চলছে।

সরেজমিনে দেখা গেছে, টেকনাফ স্থলন্দরের ভেতরে ঢুকতেই দেখা গেল, খোলা জায়গা খাঁ খাঁ করছে। অন্যদিন এসব স্থান পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের দখলে থাকে। বন্দরে তেমন কোনো যানবাহন নেই। জেটিগুলো খালি পড়ে থাকলেও নোঙর করে রয়েছে পণ্যভর্তি একাধিক কার্গো ট্রলার ও জাহাজ।

কর্মবিরতি চলছে উল্লেখ করে টেকনাফ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর জানান, সকাল থেকে কোন পণ্য উঠানামা হয়নি। পচন জাতীয় পন্য খালাশে বিশেষ ব্যবস্থায় ছাড়া হবে, বাকি সকল কার্যক্রম বন্ধ।

স্থলবন্দরের শ্রমিক হেফজু রহমান বলেন, বর্তমানে স্থলবন্দরের জেটিতে বেশ কয়েকটি কার্গো ট্রলার ও জাহাজভর্তি মালামাল রয়েছে। সিএন্ডএফ এজেন্টদের দাবি আদায়ের জন্য রবিবার সারা দিন কাজ বন্ধ করায় বিপাকে পড়েছেন শ্রমিকেরা। কারণ, মালামাল ওঠানামা না হলে অনেকের ঘরে চুলা জ্বলবে না।

টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট টেকনাফ লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী বলেন, একটি ট্রলার আটকের ঘটনাকে কেন্দ্রে করে আজকে কার্যক্রম বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা