সারাদেশ

টেকনাফে ভাইয়ের হাতে ভাই খুন!

কক্সবাজার (প্রতিনিধি): কক্সবাজার টেকনাফের সাবরাং ইউপি শাহপরীর দ্বীপ ৮নং ওয়ার্ড উত্তর পাড়া এলাকায় পূর্ব শত্রুতা ও জমি বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া পথে একজনের মৃত্যু হয়।

আরও পড়ুন: দুপুরে ২৫ প্রকল্প উদ্বোধন

শনিবার (২৮ জানুয়ারী) বিকেল সাড়ে পাঁচটার ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার মৃত মকবুল আহমদের পুত্র মোহাম্মদ হোসেন।

নিহতের স্ত্রী আম্বিয়া খাতুন জানান, জমি বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আমার স্বামীর আপন ভাই মোহাম্মদ ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুস এর সাথে বিরোধ চলছিল। এ নিয়ে আমার স্বামী হোসেন স্থানীয় ভাবে সালিশ করার পর সমাধান না পেয়ে। টেকনাফ থানায় অভিযোগ করেছিল এর উপর ক্ষিপ্ত হয়ে আমার বাড়ির সামনে দোকানে এসে ইউনুস (প্রকাশ) হপ্পি ইউনুচ তার ছেলে ওসমানসহ আরো অজ্ঞাত নামা ৮ /১০ দা,কিরিচ, লাঠি ইত্যাদি নিয়ে পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করে। আমি আমার স্বামী হত্যাকারীদের প্রশাসনের নিকট সুষ্ঠু বিচার চাই। এমনকি আমার ছেলে ওসমান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান- আজ সারাদিন আমি কর্মসৃজন প্রকল্পের কাজে পরিষদে ব্যস্ত ছিলাম। যতটুকু জানি তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এমনকি শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়িতে তাদের বিচার চলমান রয়েছে। মূলত ওই ঘটনার জের ধরে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনি নিহত হয়।

আরও পড়ুন: অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৫ সদস্য গ্রেফতার

একটা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, জমি বিরোধের জেরে দুই একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এক ভাই নিহত হয়। তবে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা