সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির ৪২ জনের জামিন মঞ্জুর

মো. নাজির হোসেন, (মুন্সীগঞ্জ): নাশকতার মামলায় রবিবার দুপুরে মুন্সীগঞ্জে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদসহ ৪২ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছে আদালত।

আরও পড়ুন: স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে

রোববার (২৯ জানুয়ারী) দুপুর ১ টার দিকে দায়রা জজ আদালতে নেতাকর্মীরা আত্মসমর্পন করলে ভারপ্রাপ্ত দায়রা জজ মোতাহারাত আক্তার ভূঁইয়া তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

আসামীদের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হালিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিদায়ী বছরের ৩০ নভেম্বর জেলার লৌহজং উপজেলায় ককটেল বিস্ফোরণসহ নাশকতার অভিযোগে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ ৫০ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে।

ওই মামলায় বিদায়ী বছরের ৪ ডিসেম্বর হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিনে ছিলেন নেতাকর্মীরা। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আজ রবিবার ৪২ নেতাকর্মী দায়রা জজ আদালতে আত্মসমর্পন করেন। পরে আদালত তাদের জামিনের আবেদন মঞ্জুর করেন।

আরও পড়ুন: পাকিস্তানে বাস খাদে, নিহত ৪১

কোর্ট ইন্সপেক্টর জামাল হোসেন বিএনপি নেতাকর্মীদের জামিন মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দায়রা জজ আদালতে তারা জামিনের আবেদন করেন। এতে আদালতের বিচারক জামিন মঞ্জুর করেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা