সারাদেশ

ঈশ্বরগঞ্জে শ্রমিকের টাকা নিয়ে গেল প্রতারক

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্রকল্পের) শ্রমিকদের পারিশ্রমিকের টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। এ নিয়ে ভুক্তভোগী শ্রমিক গতকাল সোমবার সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন: নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

জানা যায়, গত (২২ জানুয়ারি) রোববার অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের ২০ দিনের পারিশ্রমিক দেওয়া হয়। মোবাইল ব্যাংকিং নগদ সেবার মাধ্যমে শ্রমিকদের ২০ দিনের পারিশ্রমিক হিসেবে ৮ হাজার করে টাকা দেওয়া হয়। ওই দিন সন্ধ্যায় মোবাইল ফোনের দুটি নম্বর থেকে শ্রমিকদের মোবাইল নম্বরে ফোন করা হয়। প্রতারক চক্রের সদস্য শ্রমিকদের বলে- আরও টাকা আসবে, ওটিপি কোড নম্বরটি যেনো বলা হয়। ওটিপি কোড নম্বর বলতেই টাকা তুলে নেয় চক্রের সদস্যরা।

উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামের মো. দিলু মিয়া, জমিলা বেগম, রোকেয়া আক্তার, রাজিব মিয়া, হেলাল উদ্দীনসহ অন্তত সাত জনের টাকা প্রতারক চক্র হাতিয়ে নেয়। গতকাল সোমবার বিষয়টি বুঝতে পারেন ভুক্তভোগীরা। বিষয়টি নিয়ে মো. দিলু মিয়া গত সোমবার সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগীরা জানান, শ্রমিকদের মোবাইল একাউন্টে টাকা গেছে এটি অফিসের লোকজন ছাড়া কেউ জানে না। টাকা হাতিয়ে নেওয়ার পেছনে কর্তৃপক্ষই জড়িত। তারা নিজেদের পারিশ্রমিকের টাকা ফেরত চান।

ঈশ্বরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আমরাও চাই প্রতারকচক্র শনাক্ত হোক। সাতজনের টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। আরও কারো টাকা নিয়ে গেছে কিনা তা বলা যাচ্ছে না। টাকা ছাড় হওয়ার বিষয়টি নগদ কোম্পানী ছাড়া বাইরের কেউ জানেনা। এর সঙ্গে নগদের সম্পৃক্ততা থাকতে পারে বলে ধারণা করছেন।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পিএসএম মোস্তাছিনুর রহমান বলেন, থানায় জিডি হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা