সারাদেশ

৫০ মণ জাটকাসহ ট্রলার জব্দ

সান নিউজ ডেস্ক: পটুয়াখালীতে ৫০ মণ জাটকা ইলিশসহ ১টি ট্রলার জব্দ করেছে নিজামপুর কোস্টগার্ড। তবে এসময় কোনো জেলেকে আটক করতে পারেনি কোস্টগার্ড।

আরও পড়ুন: ইরানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা

মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টায় কলাপাড়া উপজেলার মহিপুরে সোনাতলা নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করা হয়।

পরবর্তীতে উপজেলা মৎস্য কর্মকর্তার পাঠানো প্রতিনিধির উপস্থিতিতে কোস্ট গার্ড নিজামপুর স্টেশন স্থানীয় বিভিন্ন এতিমখানা ও দুস্থদের মাঝে জব্দকৃত মাছ বিতরণ করে।

নিজামপুর কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার আরিফ মাহমুদ জানান, মঙ্গলবার সকালে সমুদ্রে টহল চালায় কোস্টগার্ড। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জাটকা বহনকারী ওই ট্রলারটিকে ধাওয়া দিয়ে আটক করা হয়। তবে এ সময় ট্রলারের চালক ও তার সহকারীরা পালিয়ে যান।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা