সারাদেশ

সাংবাদিকের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবী 

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ): সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবীতে মঙ্গলবার মুন্সীগঞ্জ শহরের আদালত পাড়ার সামনে সড়কে মানববন্ধন করা হয়েছে।

আরও পড়ুন : ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

বেলা সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের ব্যানারে এ মানববন্ধন করে। এতে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ছাড়াও শহরের উত্তর ইসলামপুর এলাকার নারী-পুরুষ অংশ গ্রহন করেন।

এ সময় বক্তৃতা করেন -মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি জামাল মন্ডল, সাংগঠনিক সম্পাদক জসিম মোল্লা, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম কামাল, আহত সাংবাদিকের ভাই জজ মিয়া, বোন সেলিনা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাংবাদিক সাখাওয়াত হোসেন মানিকের উপর হামলার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন।

আরও পড়ুন : নোয়াখালীতে গরুর আক্রমণে বাবা-ছেলের মৃত্যু

প্রসঙ্গত, গেলো ৯ জানুয়ারী দিনগত রাত ১০ টার দিকে শহরের উত্তর ইসলামপুর এলাকায় ২০-২২ জনের একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় দৈনিক বর্তমান দিন পত্রিকার প্রতিনিধি সাখাওয়াত হোসেন মানিকসহ ৩ জনকে মারধর করে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা