আসামির মো. কামাল হোসেন
সারাদেশ

ইউপি চেয়ারম্যানের ১৭ বছরের কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: নোয়াখালীতে ইউনিয়ন পরিষদের এক চেয়ারম্যানকে অস্ত্র মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামির নাম মো. কামাল হোসেন।

আরও পড়ুন: ইরানের ওপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা

মঙ্গলবার (২৪ জানুয়ারি) আদালতের পরিদর্শক মো. শাহ আলম রায়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, নোয়াখালীর বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মাসফিকুল হক সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্যখাতে দুর্নীতি কমাতে হবে

আসামি মো. কামাল হোসেন বেগমগঞ্জের ১২নং কুতুবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কুতুবপুর গ্রামের হাজী বজলুর রহমানের ছেলে। তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

আদালত সূত্র জানায়, আসামি কামাল হোসেনকে অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় দোষী সাব্যস্ত করে ১০ বছরের এবং ১৯ (এফ) ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা