সারাদেশ

খাগড়াছড়িতে কৃমিনাশক ক্যাম্পেইন উদ্বোধন

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি: খাগড়াছড়িতে শুরু হয়েছে ৫ থেকে ১৬ বছর বয়সী শিক্ষার্থীদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর ক্যাম্পেইন।

রোববার (২২ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত ও শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সিভিল সার্জন ডা.মোহাম্মদ ছাবের এর সভাপতিত্বে ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

সভাপতির বক্তব্যে খাগড়াছড়ি সিভিল সার্জন ডা. মো. ছাবের বলেন, খাগড়াছড়ি জেলার ৯ উপজেলায় ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থীকে ক্যাম্পেইন কার্যক্রমে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও শিক্ষার্থী ছাড়া ৫ – ১৬ বছর বয়সী কোনো কিশোর-কিশোরী যেন কৃমিনাশক ট্যাবলেট খাওয়া থেকে বাদ না পড়ে সেই বিষয়ে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

এসময় খাগড়াছড়ি অতিরিক্ত জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম, খাগড়াছড়ি ডেপুটি সিভিল সার্জন ডা: মিল্টন চাকমা, খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা