সারাদেশ

পাচঁ শত বছরের পুরনো মসজিদের সন্ধান

মোঃ মনির হোসেন (স্টাফ রিপোর্টার): ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে প্রায় পাঁচ শত বছরের পুরনো এক গম্বুজ মসজিদের সন্ধান পাওয়া গেছে। ইউনিয়নের ফরিদাকান্দা গ্রামে,ব্যাপারী পাড়ায় সুন্দর পরিবেশে অবস্থিত পুরনো এই এক গম্বুজ মসজিদ।

আরও পড়ুন: সেনাবাহিনীর অভিযানে চোরাই কাঠ জব্দ

মসজিদটি আয়তনে অত্যন্ত ছোট তবে দেখতে খুব সুন্দর। পুরোনো গম্বুজ মসজিদে পাঁচ ওয়াক্ত আযান ও জামাতের সহিত নামাজ আদায় হয়।

মসজিদ বিষয়ে কথা হয় মসজিদ কমিটির সভাপতি ফরিদাকান্দা গ্রামের কৃতিসন্তান বিশিষ্ট সমাজসেবক মোঃ ওমর ফারুক ভূঁইয়ার সাথে। মসজিদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গ্রামের মুরুব্বীদের কাছে শুনেছি কবির ভূঁইয়া নামে এক ব্যক্তি আনুমানিক ৪/৫ শত বছর আগে মসজিদটা নির্মাণ করেছিলেন।

যদিও মসজিদে নির্মাণ সন বা নির্মাতার নাম লেখা নেই। মসজিদ ঘেঁষেই রয়েছে একটি পুরনো কবর যা ইট দিয়ে পাকাকরন অবস্থায় আছে দেখলেই বুঝা যাবে কবরটা অনেক পুরনো। কবর সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন এটিই নাকি নির্মাতা কবির উদ্দিন ভূঁইয়ার কবর।

আরও পড়ুন: ২৩ সাংবাদিকের গণপদত্যাগ

পুরোনো গম্বুজ মসজিদ বিষয়ে নান্দাইলের বিশিষ্ট সাংবাদিক, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি বলেন, মসজিদটি ছোট হলেও এটি নান্দাইলের ঐতিহ্য। তবে খুব দ্রুত মসজিদের মেরামত করা দরকার, এ জন্য উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা