জাতীয়

মহানগর শপিং কমপ্লেক্সে আগুন

স্টাফ রিপোর্টার : রাজধানীর বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন বাতাসের কারণে ছড়িয়ে পড়ছে, সাড়ে চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন নিয়ন্ত্রণে আসেনি। ইতোমধ্যে বঙ্গবাজারের আগুনে পুড়ছে মহানগর শপিং কমপ্লেক্সে। মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কেটের ভেতর পুড়ে যাচ্ছে শত শত দোকান।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে মহানগর শপিং কমপ্লেক্সে আগুন ছড়িয়ে পড়ে। আগুন ভয়াবহ আকার ধারণ করছে। মার্কেটের ভেতর পুড়ছে শত শত দোকান।

বাইরে থাকা ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, পানির পাইপে পানি নেই। ফায়ার সার্ভিস ভেতরে না ঢুকে বাইর থেকে পানি দিচ্ছে। এটা টিনের মার্কেট হওয়ায় খুব দ্রুত পুড়ে যাবে। এর আগে মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৫০টি ইউনিট। পাশাপাশি বাংলাদেশ সেনা ও বিমানবাহিনীর সাহায্যকারী দল, নৌবাহিনীর সম্মিলিত দল ও একটি হেলিকপ্টার আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আরও পড়ুন : বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোনো খবরও জানাতে পারেননি তিনি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা