জাতীয়

পদ্মা সেতুতে চলবে পরীক্ষামূলক ট্রেন

নিজস্ব প্রতিনিধি : আরেক স্বপ্ন পূরণের পথে বাংলাদেশ।আরও এক মাইলফলকের দ্বারপ্রান্তে স্বপ্নের পদ্মা সেতু। স্বপ্নের পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলবে আজ। সেতুর মাওয়া প্রান্ত থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৪২ কিলোমিটার রেলপথ এখন সম্পুর্ণ দৃশ্যমান।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

মঙ্গলবার (৪ এপ্রিল) প্রথমবারের মতো এই পুরো পথে চালানো হবে ট্রেন গ্যাংকার।

বেলা ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা পুরনো রেল স্টেশন থেকে পরীক্ষামূলক কারটি রওনা হওয়ার কথা রয়েছে। এ কারটি পদ্মা সেতু অতিক্রম করে দুপুর ২টার দিকে পৌঁছাবে মাওয়া স্টেশনে। এই ট্রেনে থাকবেন রেলমন্ত্রী নরুল ইসলাম সুজন। আনুষ্ঠানিকভাবে এই ট্রেনই প্রথমবারের মতো পদ্মা সেতু অতিক্রম করবে।

গত ২৯ মার্চ সেতুর ২৫ নম্বর খুঁটির কাছে বাকি থাকা ৭ মিটার রেলপথ নির্মাণ শেষ হওয়ার ৭২ ঘণ্টা পর ট্র্যাক মহড়া হিসাবে সেতুতে রেল চলাচল করছে।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, প্রথমে সকালে কমলাপুর রেল স্টেশন থেকে নতুন ব্রডগেজ রেলপথে ট্র্যাক কারে জুরাইনে যাবেন রেলমন্ত্রী। সেখানে নবনির্মিত বুড়িগঙ্গা রেলসেতু এবং ধলেশ্বরী রেলসেতু পরিদর্শন করবেন। পরে গ্যাংকার ট্রেন দিয়ে ভাঙ্গা থেকে রওনা হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে মাওয়া আসবেন। এ ট্রেনটি মূলত নির্মিত হয়েছে রেলপথ ইনস্পেকশন কাজে ব্যবহার করার জন্য। এই ট্রেনেই ভ্রমণ করে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন নব নির্মিত রেল পথসহ প্রকল্পের সার্বিক কাজ পরিদর্শন করবেন।

আরও পড়ুন : বঙ্গবাজারে অগ্নিকাণ্ড এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে আগুন

ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৪০ কিলোমিটার অংশের কাজের অগ্রগতি ৭৫ শতাংশ। আর মাওয়া থেকে ভাঙ্গা অংশের অগ্রগতি হয়েছে ৯২ শতাংশ। পুরো প্রকল্পের অগ্রগতি হয়েছে ৭৫ শতাংশ। যশোর থেকে ঢাকা পর্যন্ত ১৭২ কিলোমিটার দীর্ঘ লেভেল ক্রসিংবিহীন রেল সংযোগ প্রকল্পের বড় চ্যালেঞ্জ ছিল পদ্মা সেতুতে পাথরবিহীন রেলপথ নির্মাণ। আর সেই রেলপথ সুচারুভাবে সম্পন্ন হওয়ায় দেশের আধুনিক রেল নেটওয়ার্কে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

নিউইয়র্কে মেহজাবীনের ঝলক

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সচেতনতার জন্যও দর্শকদের নজরে থাকেন জনপ্রিয় অভিনেত্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা