ছবি: সংগৃহীত
জাতীয়
বঙ্গবাজারে আগুন

কাজ করছে সেনা, নৌ ও বিমানবাহিনী

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তান সংলগ্ন বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর টিম। ঘটনাস্থলে কাজ করছে নৌবাহিনীর ফায়ার সার্ভিস টিম।

আরও পড়ুন : বঙ্গবাজারে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

মঙ্গলবার (৪ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন আইএসপিআর এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান।

আইএসপিআর জানান, বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল, বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টার কাজ করছে।

আরও পড়ুন : এনেক্সকো টাওয়ারে ছড়িয়ে পড়েছে আগুন

তিনি আরও জানান, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনীও যোগ দিয়েছে। নৌবাহিনীর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৮ টার দিকে তারা আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। নৌবাহিনীর ২ টি ইউনিটের ১২ জন সদস্য আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

আরও পড়ুন : বঙ্গবাজারে আগুন, পানির সংকটে ফায়ার সার্ভিস

প্রাথমিকভাবে জানা গেছে, বঙ্গবাজার মার্কেটের দোতালা থেকে আগুনের সূত্রপাত হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

জ্বালানির দাম বৃদ্ধির পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

দেশে নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন...

ক্যাটরিনাকে ‘মেরুদণ্ডহীন’ বলে কটাক্ষ, বন্ধ ফ্যানপেজ

নিট কেলেঙ্কারি ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্...

শান্তিরাম ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম মিজান...

স্বার্থান্বেষীদের রক্ষা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন,...

রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন স্পিকার 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা