সারাদেশ

বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ৩ 

সান নিউজ ডেস্ক : ফরিদপুরে সড়কে বাসের সাথে সংঘর্ষে ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আরও পড়ুন : শৃঙ্খলায় ঘাটতি থাকলে উন্নয়ন ম্লান হবে

রোববার (২২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নগরকান্দা উপজেলার চরযশোহরদী ইউনিয়নের ধরমদী গ্রামের বাকী শেখের ছেলে মাইনুদ্দিন শেখ (৩৫), তার মেয়ে তাবাসসুম (১০) ও শ্যালক ভাঙ্গা উপজেলার মাঝারদিয়া গ্রামের মিরাজ মাতুব্বরের ছেলে সৌরভ মাতুব্বর (১৬)।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘ভাঙ্গা থেকে গোপালগঞ্জের দিকে মোটরসাইকেলে করে ৩ আরোহী যাচ্ছিলেন। এমন সময় গোপালগঞ্জ থেকে ভাঙার দিকে স্টার লাইন পরিবহনের একটি বাস আসছিল। ঘটনাস্থলে পৌঁছলে বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাকেলের তিন আরোহী নিহত হন।’

আরও পড়ুন : ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

তিনি আরও জানান, ‘পরে বিক্ষুব্ধ জনতা স্টার লাইন পরিবহনের বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর দমকল বাহিনীর একটি টিম গিয়ে বাসের আগুন নেভাতে সক্ষম হয়। হাইওয়ে পুলিশ এখনো ঘটনাস্থলে রয়েছে। ’

সান নিউজ/এনজে/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

নতুন রাষ্ট্রপতি নির্বাচনের দিন জানালেন আইনমন্ত্রী

সেপ্টেম্বরের সংসদ অধিবেশনেই এবার নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। বিশেষ অধিবেশ...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

পদত্যাগ ছাড়া বৈঠকে নয় সিজেপি

কেন্দ্র সরকারের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের আগে নিজেদের অবস্থান আরও কঠোর করেছে ভা...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

বাগেরহাটে আততায়ীর ছুরিকাঘাতে আইনজীবী নিহত

বাগেরহাট জেলায় নিজাম উদ্দিন শান্ত (৪২) নামের একজন আইনজীবী আততায়ীর ছুরিকাঘাতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা