ছবি সংগৃহে কামরুজ্জামান স্বাধীন
সারাদেশ

উলিপুরে গলা কাটা লাশ উদ্ধার!

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বাড়ি থেকে মাত্র ৫শত গজ দুরেই পথের ধারে একটি বাঁশঝাড়ে রফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ স্থানীয়রা দেখতে পায়। দ্রুতই বিষয়টি পুলিশকে জানালে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে।

আরও পড়ুন : আগুনে পুড়ে প্রাণ গেল ২ শিশুর

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দিবাগত রাতে লোমহর্ষক এই খুনের ঘটনাটি ঘটেছে। নিহত রফিকুল ধরনী বাড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের তেলিপাড়া গ্রামের মৃত আবুল হোসেন (ফাকুদ্দিন)'র ৬ সন্তানের মধ্যে সবার ছোট সন্তান।

এলাকাবাসী সূত্রে, রফিকুল ছোটবেলায় ফেরি করে বুট বাদাম বিক্রি করতো। এরপর একটু বড় হয়ে উলিপুর সদরের একটি হোটেলে প্রায় ৭-৮ বছর কাজ করে। কিছুদিন পরে ওই গ্রামের লাইজু নামের একটি মেয়েকে বিয়ে দুই সন্তানের পিতা হয়।

আরও পড়ুন : খাগড়াছড়িতে গ্যাসের বিষক্রিয়ায় অসুস্থ ৭

সংসার সংগ্রামে টিকে থাকতে গিয়ে একটি মিশুক গাড়ি কিনে চালাতো। গ্রামে কারো সাথে তার শত্রুতা নাই বলেও এলাকাবাসী জানান।

পারিবারিক সূত্রে, ৪-৫ দিন আগে রফিকুল তার মিশুক গাড়িটি বিক্রি করে এবং একটি এনজিও থেকে কিছু টাকা টাকা ঋণ নেয়। মিশুক গাড়ির টাকা ও কিস্তির টাকা মিলিয়ে একটি বড় অটোরিক্সা কেনার পরিকল্পনা করে।

আরও পড়ুন : শিক্ষিত জাতিতে পরিনত করতে চেয়েছিলেন

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাতে ঘর থেকে বের হলে আর ঘরে ফেরেনি এবং সারারাত খোঁজাখুঁজির পরেও তাকে পাওয়া যায়নি।

খুনের ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামের আলিপ উদ্দিনের পুত্র রফিকুল (৩১) নামের একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

আরও পড়ুন : স্বেচ্ছাসেবক লীগ নেতার হাত ভেঙে দিল দুর্বৃত্তরা

উলিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামান জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা