সারাদেশ

বন্ধ হচ্ছে না পাখি শিকার!

সান নিউজ ডেস্ক: মৌলভীবাজারের হাওর বাওড়ে বন্ধ হচ্ছে না পাখি শিকার। শিকারিরা নানা ফন্দিতে শিকার চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: শৈত্যপ্রবাহে ৭০ জনের মৃত্যু

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিযায়ীরা আসতে শুরু করে মৌলভীবাজারের হাওরগুলোতে। তারা তাদের আশ্রয়স্থল হিসেবে বেছে নেয় মৌলভীবাজারে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ হাওর হাকালুকিকে। এছাড়া কাউয়াদীঘি ও হাইল হাওরের বিলঝিলেও এরা অবস্থান নেয়।

সুযোগ বুঝে এ সময় এক শ্রেণির অসাধু ব্যক্তি বেশি লাভের আশায় নেমে পড়ে পাখি শিকারে। রাতের আঁধারে শিকার করে তারা পাখিগুলো বিক্রি করে দেয়।
ভোজনবিলাসীরা চড়া দামে এসব পাখি কিনেও নেন। সম্প্রতি কর্তৃপক্ষের নজরদারির কারণে কৌশল পাল্টেছে শিকারিরা। রাতের আঁধারে স্পট দেখে দেখে তারা ফাঁদ ও বিষটোপ দিয়ে রাখে। ভোর হওয়ার আগেই শিকার হওয়া পাখিগুলো জবাই করে বাজারের ব্যাগে করে শহরের বাসা বাড়িতে বিক্রি করে।

আরও পড়ুন: ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে ৯ ঘণ্টা

পাখি শিকার বন্ধে বন বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ নিলেও কোনোভাবেই বন্ধ হচ্ছে না পাখি শিকার। পরিবেশকর্মী ও পাখি প্রেমিসহ হাওরপারের লোকজন পাখি শিকার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

জানা যায়, প্রতি বছর শীতপ্রধান দেশ থেকে হাকালুকি ও কাউয়াদীঘি হাওরে নানা প্রজাতির পাখি যেমন গুটি ইগল, বালিহাঁস, ভুতিহাঁস, গিরিয়াহাঁস, ল্যাঞ্জাহাঁস, সরালি, পানভুলানি, কালিম আসে। বিদেশি পাখির পাশাপাশি দেশি প্রজাতির নানা জাতের পাখিও রয়েছে এই হাওরগুলোতে।

সম্প্রতি হাকালুকি হাওরে বিষটোপ দিয়ে হাঁস শিকার করে ভাগবাটোয়ারার ঘটনা বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের গঠিত দুই সদস্যের তদন্তে প্রমাণিত হয়।
এ ঘটনায় হাকালুকি বিটের দায়িত্বে থাকা বনপ্রহরী মোতাহার হোসেনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে প্রত্যাহার করা হয়েছে।

আরও পড়ুন: কুষ্টিয়ায় ৬ জনের যাবজ্জীবন

তদন্ত কমিটির আহ্বায়ক মৌলভীবাজার বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র বলেন, হাকালুকি হাওরে পাখি শিকার করে ভাগবাটোয়ারার ঘটনাটি তদন্তে প্রাথমিকভাবে আমরা প্রমাণ পেয়েছি। এতে হাকালুকি বিটের দায়িত্বে থাকা বনপ্রহরী মোতাহার হোসেনের সংশ্লিষ্ট পাওয়া গেছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা