সারাদেশ

গাইবান্ধায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত শাহিন মিয়া (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আরও পড়ুন: ব্যয় কমানোর নির্দেশ

সোমবার (১৬ জানুয়ারি) বিকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। সোমবার সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের নাচনী ঘগোয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া একই গ্রামের মৃত আবেদ আলীর ছেলে। এসময় আরও ৫ জন আহত হন।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

আহতরা হলেন, একই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে আরিফুল ওরফে রাঙা (৩৫), কিশমত আলীর ছেলে লিমন মিয়া (২৭), লুৎফর রহমান (৫০) ও শামীম মিয়া (৩৩) এবং তোফাজ্জল আলীর ছেলে শাহ আলম মিয়া (৩২)।

এলাকাবাসী বলেন, পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তোফাজ্জলের সঙ্গে আফতাব হোসেনের বিরোধ চলে আসছিল। সোমবার সকালে তোফাজ্জল ও তার লোকজন ওই জমি দখল করতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে শাহিন মিয়াসহ ৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শাহিন মিয়ার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তলব

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকা ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা