সারাদেশ

পুলিশের ধাওয়ায় যুবলীগ কর্মীর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবলীগ কর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তলব

সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।

নিহত কিরণ হাজারী (২৭) উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মো.আলমগীরের ছেলে।

আরও পড়ুন: বুরকিনা ফাসোতে ৫০ নারী অপহৃত

স্থানীয় সূত্রে জানা গেছে, কিরন হাজারী গতকাল সোমবার বিকেলে ঢাকা টু নোয়াখালী মহাসড়কের মজুমদার হাটের পাশে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে হাইওয়ে পুলিশ তাকে থামার জন্য সিগন্যাল দেয়। সে মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী রাস্তার পাশে থাকা গাছের গুন্ডির সাথে ধাক্কা খায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। এক পর্যায়ে রাত ২টার দিকে চিকিৎসাধীন অস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরণ মারা যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.ফরিদুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেননা। তাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন: কমলো হজের খরচ

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া পুলিশের ধাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওই যুবক রং সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি। আমি রাতেই ওই যুবকরে মৃত্যুর সংবাদ পেয়েছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা