সারাদেশ

কিশোরগঞ্জে ৬ জনের যাবজ্জীবন

সান নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে কৃষক হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে তলব

মঙ্গলবার (১৭ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জান্নাতুল ফেরদৌস ইবনে হক এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু সাঈদ ইমাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আসুন আলোচনায় বসি

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- কুদ্দুস মিয়া (৪৫)। তাকে ৫০ হাজার টাকা জরিমানা, এছাড়া অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- আবুল কালাম (৫৫), ধলু মিয়া(৫০), ফুকন মিয়া ওরফে ফুক্কু মিয়া (২৫), নিকুল মিয়া (২৮), মুকুল মিয়া (৪৮) ও সোনাফর (৪৫)। তাদেরও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: জনসংখ্যা কমলো চীনে!

জানা গেছে, জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে ২০১৫ সালের ১০ অক্টোবর গভীর রাতে বাজিতপুর উপজেলার পশ্চিম কুতুবপুর গ্রামের কৃষক আমিরুল হক ওরফে আমরুত মিয়াকে পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেন আসামিরা। এ ঘটনায় নিহতের ছেলে শরীফ মিয়া বাদী হয়ে পরদিন সাতজনের নামে বাজিতপুর থানায় মামলা করেন।

তদন্ত শেষে ২০১৬ সালের ১ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক শহিদুল ইসলাম খান। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা