সারাদেশ

স্টাফদের হামলায় লঞ্চের সুপারভাইজার নিহত

নিনা আফরিন (পটুয়াখালী): পটুয়াখালী-ঢাকা নৌ-রুটে চলাচলকারী বিলাসবহুল এম.ভি. সুন্দরবন-১৪ লঞ্চের কেরানী মশিউর ও ইউনুসের হামলায় সুপারভাইজার মোঃ রাজ্জাক নিহত হয়েছেন। শনিবার বিকেল ৫ টার দিকে পটুয়াখালী লঞ্চ টার্মিনালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লঞ্চের কেরানি মশিউর(২৬) ও লঞ্চের অপর সুপারভাইজার মোঃ ইউনুস(৬০) কে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : পুলিশ আক্রমণকারী নয়, আক্রান্ত

পুলিশ ও প্রত্তক্ষদর্শীরা জানায়, পটুয়াখালী টার্মিনালে নোঙ্গর করা সুন্দরবন-১৪ লঞ্চের ভেতরে অভ্যন্তরীন দ্বন্দের কারনে মশিউর ও রাজ্জাকের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে মশিউর ক্ষিপ্ত হয়ে রাজ্জাকের উপরে চড়াও হয়ে এলোপাথাড়ি কিল ঘুসি মারলে তিনি লঞ্চের ডেকে লুটিয়ে পড়েন। এতে ক্ষান্ত না হয়ে মশিউর ও সুপার ভাইজার ইউনুসকে ফের রাজ্জাককে ঘুসি মারলে রাজ্জাকের নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পটুয়াখালী সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, সুন্দরবন-১৪ লঞ্চের ষ্টাফদের আভ্যন্তরীন দ্বন্দে বাক- বিতন্ডার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এতে রাজ্জাক নামের একজন সুপারভাইজার অসুস্থ্য হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মশিউর এবং ইউনুস নামের দুজনকে আটক করা হয়েছে। এটি অসুস্থ্যতা জানিত মৃত্যু নাকি হত্যাকান্ড তা তদন্ত সাপেক্ষে জানানো হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা