ছবি-সংগৃহীত
জাতীয়

ছিনতাইকারীর হামলায় কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি : ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত শিক্ষার্থী নিশাদ আকরামের (২৪) মুত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় নিহত ১

সোমবার (৩ অক্টোবর) ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নিশাদ নওগাঁর আড্ডা গ্রামের বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

১৭ সেপ্টেম্বর ভোরে ছিনতাইকারীর হামলায় আহতের ঘটনার নগরের বোয়ালিয়া থানায় নিহতের চাচাতো ভাই আসাদুজ্জামান বাদী হয়ে মামলা করেন। এ মামলায় মো. সেলিম (৫০) নামে এক জনকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন: আইনজীবীর মরদেহ উদ্ধার

জানা যায়, নিশাদ ও তার বান্ধবী তাদের এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে ফিরছিলেন। রাজশাহী বহুমুখী বালিকা উচ্চবিদ্যালয় সড়কের দিক থেকে হেঁটে কয়েকজন লোক আসছিলেন। এ সময় একজন নিশাদকে ধাক্কা দিয়ে রিকশা থেকে ভেলে দেন।

রিকশাচালক এ ঘটনায় ভয় পেয়ে দ্রুত চালিয়ে সামনে চলে যান। এ জন্য নিশাদের বান্ধবী রিকশা থেকে নামতে পারছিলেন না। পরে চিৎকার করলে মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়া লোকজন এগিয়ে এসে রিকশাটি থামান। তারপর তিনি নিশাদের কাছে গিয়ে দেখেন অচেতন হয়ে পড়ে আছেন। নিশাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের ওয়ার্ডে তার শারীরিক অবস্থার উন্নতি না হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মহাখালীতে যুবকের আত্মহত্যা

বোয়ালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ছেলেটি মারা গেছেন। এ ঘটনায় মামলা ও একজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা