ছবি-সংগৃহীত
জাতীয়

স্বর্ণালংকার চুরির অভিযোগে, কলেজ ছাত্র গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানী মিরপুরে চুরির অভিযোগে মো. ইমন (১৭) নামে এক কলেজ ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : চাল আমদানির প্রয়োজন হবে না

সোমবার (২ অক্টোবর) মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন বিষয়টি জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর বিকেলে মিরপুর মডেল থানার পূর্ব মনিপুরের দ্বিতীয় তলার একটি বাসায় চুরি হয়। চোর ঘরের তালা ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মোট ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। পরে একটি দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এ ঘটনায় জড়িত ইমনসহ ২ জনকে শনাক্ত করা হয়।

আরও পড়ুন : সারাদেশে ভূমিকম্প অনুভূত

রোববার মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে থেকে ইমনকে গ্রেফতার করা হয়। তার ভাষ্য মতে, একটি স্বর্ণের ও একটি ডায়মন্ডের নাকফুল বিক্রির ৯৭৫০০ টাকা উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ইমন বলেছেন, সে মিরপুর ১২ নম্বরের হারুণ মোল্লা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। আইফোন কেনার জন্য পরিবারের কাছে টাকা চেয়েছিল। কিন্তু পরিবার তাকে টাকা দিতে অপারগতা জানায়। এতে ইমন ক্ষিপ্ত হয়ে আরেক বন্ধুকে নিয়ে চুরির পরিকল্পনা করে ঐ বাসায় চুরি করেছে বলে জানায় সে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা