সারাদেশ

ট্যাঙ্কলরীর চাকায় পিষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে তেলবাহী ট্যাঙ্কলরীর চাকায় পিষ্ট হয়ে পারুল বেগম (৩৮) নামে এক গৃহবধু নিহত ও শিশুসহ আরও পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার আহম্মেদপুর ব্রিজ এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: বাংলাদেশকে শেখানোর কিছু নেই

নিহত পারুল বেগম উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কাছুটিয়া গ্রামের মো: আব্দুল্লাহ’র স্ত্রী। দুর্ঘটনায় আহতরা হলেন-পারুল বেগমের শিশু মেয়ে আয়শা খাতুন (৫), ছোট বোন নাসিমা বেগম (৩৫) ও তার মেয়ে কোহিনুর খাতুন (৯), বিয়াইন লিপি বেগম (৪০) ও ভ্যান চালক আব্দুল হান্নান (৪০)।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, কয়েকদিন আগে পারুল বেগমের পুত্রবধু জেলার সিংড়া উপজেলার হাতিয়ানদহে বাবার বাড়িতে একটি সন্তানের জন্ম দেন। শুক্রবার তিনি স্বজনদের সাথে নিয়ে অটোভ্যানে নাতিকে দেখতে যাচ্ছিলেন। পথে আহম্মেদপুর ব্রিজ এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় নাটোরগামী একটি ট্যাঙ্কলরী পেছন থেকে তাদের বহনকারী ভ্যানকে চাপা দেয়। এতে পারুল বেগম ঘটনাস্থলেই নিহত ও অন্যরা আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: আমাদের ভিত্তি জনগণ

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ আব্দুল লতিফ মোহাম্মদ মাসুদ জানান, দুর্ঘটনার জন্য দায়ী ট্যাঙ্কলরীটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা