সারাদেশ

ভালুকায় গাড়ি চাপায় শ্রমিক নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় গাড়ি চাপায় সাইফুল ইসলাম শেখ (৩৬) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশনের পাশে।

আরও পড়ুন: ইজতেমায় লাখো মুসল্লির জুমা আদায়

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার ভান্ডাব নামাপাড়ার মো: ছনদ আলীর ছেলে স্কয়ার মিলের শ্রমিক সাইফুল ইসলাম শেখ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভান্ডাব এসএনএস সিএনজি স্টেশনের সামনে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি ঢাকাগামী অজ্ঞাত গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে অজ্ঞাত গাড়িচাপায় নিহত মিল শ্রমিকের লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা