প্রতীকী ছবি
সারাদেশ

ডাকাত সন্দেহে গণপিটুনি, নিহত ২

সান নিউজ ডেস্ক: কুমিল্লায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে মুরাদনগর উপজেলার দারো ইউনিয়নের পালাসুতা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডবে ৬ জনের মৃত্যু

নিহতরা হলেন- মুরাদনগর উপজেলার কাজিয়াতল গ্রামের আব্দুস ছালামের ছেলে মো. নুরু মিয়া ও একই উপজেলার পালাসুতা গ্রামের মৃত গিয়াস উদ্দিন ছেলে ইসমাইল হোসেন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, রাত সাড়ে ১১টার দিকে উপজেলার হিরার কান্দা গ্রাম থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় বিভিন্ন স্থানে গণডাকাতি হচ্ছে। এ খবরে গ্রামবাসী সর্তক অবস্থানে থাকে। একপর্যায়ে পালাসুতা গ্রামে একটি মাহফিলের মাইক থেকে ঘোষণা দেওয়া হয় গ্রামে ডাকাত ঢুকেছে। পরে স্থানীয়রা নাবুমিয়ার বাড়িতে আশ্রয় নেওয়া বহিরাগত তিন যুবককে আটক করে গণপিটুনি দিলে তারা গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ তিনজনকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকে মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: রাজতন্ত্র ফিরিয়ে আনতে বিক্ষোভ

দারো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, রাতে তিন ‘ডাকাতকে’ গণপিটুনি দেওয়া হয়েছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে দুজন মারা গেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা