সারাদেশ

মুন্সীগঞ্জে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: রাজধানী ঢাকার কাছের জেলা মুন্সীগঞ্জে ঠান্ডাজনিত রোগবালাই বাড়ছে। কনকনে শীতে শিশু ও বয়স্ক নারী-পুরুষ আক্রান্ত হচ্ছেন নানা রোগে। বিশেষ করে অ্যাজমা, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও সর্দি-কাশি রোগে আক্রান্ত হচ্ছেন।

আরও পড়ুন : ৭.৮ ডিগ্রিতে তাপমাত্রা, বিপর্যস্ত জনজীবন

প্রতিদিনই নতুন রোগী আসছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে।

এ ব্যাপারে রোববার বিকেল পোনে ৪ টার দিকে মোবাইল ফোনে সিভিল সার্জন ডা: মঞ্জুরুল আলমের কাছে জানতে চাইলে তিনি জানান, মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে বর্হিবিভাগে ২০০ রোগী ঠান্ডা জনিত চিকিৎসা নিয়েছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছে বিভিন্ন ঠান্ডা জনিত রোগে ১৪ জন।

তবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগ ঘুরে জানা গেছে, শুক্রবার ও শনিবার মিলে গেলো দুই দিনে জেনারেল হাসপাতালের বর্হিবিভাগে ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত ১০০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। জরুরী বিভাগে কর্মরত অফিস সহকারি অঞ্জন চন্দ্র র্বমন এ তথ্য জানান।

তিনি আরও জানান, দুই দিনে ঠান্ডাজনিত রোগে অন্তত ১৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তিকৃত রোগীদের বেশীর ভাগই ২-৩ দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। আবার প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন।

আরও পড়ুন : জামিন পেলেন আমাতুল্লাহ বুশরা

এদিকে, গেলো এক সপ্তাহে জেলার সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিউমোনিয়া, শ্বাসকষ্ট, সর্দি-কাশি ও অ্যাজমা রোগে আক্রান্ত হয়ে অন্তত ৭২০ জন রোগী চিকিৎসা নিয়েছেন। শুধুমাত্র গতকাল চিকিৎসা নিয়েছে ১০০ জন রোগী। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সাইফুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঠান্ডাজনিত রোগে প্রতিদিনই এ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন ৩-৫ জন রোগী।

এছাড়াও জেলা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ১৫ জন রোগী জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: আশারাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি আরও জানান, গেলো ৩ দিনে অন্তত ১৫ জন রোগীকে স্বাস্থ্য মকমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে ২ জনের আবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।

আরও পড়ুন : ফেনীতে বিক্ষোভ মিছিল, আটক ৩

গতকাল বিকেল দিকে জেলার শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার শংকর কুমার পাল জানান, গেলো ২৪ ঘন্টায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত ৫ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ২ জনকে ভর্তি করা হয়। বাকী ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা