ছবি : সংগৃহিত
সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

সান নিউজ ডেস্ক : দেশজুড়ে চলছে তীব্র শৈত্যপ্রবাহ। এদিকে ঘন কুয়াশার কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন : আ’লীগ মানুষের পাশে আছে এবং থাকবে

শনিবার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় যাত্রী ও যানবাহন নি‌য়ে মাঝনদী‌তে আটকা প‌ড়ে‌ যায় চার ফে‌রি।

অপরদি‌কে, ফে‌রি চলাচল বন্ধ থাকায় বেশকিছু যানবাহন নদী পা‌রের অ‌পেক্ষায় দৌলত‌দিয়া প্রা‌ন্তে আটকা প‌ড়ে‌ছে। ফ‌লে তীব্র শী‌তে যানবাহ‌নের চালক ও যাত্রীরা চরম ভোগা‌ন্তিতে প‌ড়ে‌ছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর নতুন রাজনৈতিক উপদেষ্টা

সংবাদ মাধ্যমকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) মহাব্যবস্থাপক শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ বলেন, কুয়াশার ঘনত্ব বে‌ড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়া‌তে রাত সা‌ড়ে ১০টা থে‌কে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফে‌রি চলাচল বন্ধ রাখা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন : এক যুগ পরেও ন্যায়বিচারের আশায় পরিবার

তিনি আরও জানান, কুয়াশার ঘনত্ব কে‌টে গে‌লে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌বে। বর্তমা‌নে এ রু‌টে ছোট-বড় ১১টি ফে‌রি চলাচল কর‌ছে বলেও জানান এ মহাব্যবস্থাপক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা