সারাদেশ

মুন্সীগঞ্জে অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পৃথক দুই গ্রামে অভিযান চালিয়ে ৮ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন: দুর্নীতি ও টাকা পাচার বন্ধ করতে হবে

বৃহস্পতিবার (৫ জানুয়ারী) সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি ও তেতৈতলা গ্রামে এ অভিযান চালায়। ৮ কিলোমিটার এলাকার মধ্যে দু’টি গ্যাস পাইপ লাইনের মাধ্যমে প্রায় ৮ হাজার গ্যাস সংযোগ বিদ্যমান ছিলো।

তিতাস গ্যাসের নারায়নগঞ্জের সোনারগাঁও আঞ্চলিক বিপপন বিভাগের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী সুরুজ আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পৃথক দু’টি গ্যাস পাইপ লাইন খুঁজে বের করেন তারা।

আরও পড়ুন: সোমালিয়ায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৫

এর মধ্যে বালুয়াকান্দি থেকে মুদারকান্দি পর্যন্ত ৬ কিলোমিটার দীর্ঘ একটি পাইপ লাইনের মাধ্যমে ৭ হাজার গ্যাস সংযোগ ছিলো। এছাড়া তেতৈতলা গ্রামের ২ কিলোমিটার দীর্ঘ অপর আরেকটি গ্যাস লাইনে ১ হাজার অবৈধ সংযোগ চালু ছিল। অভিযাননে ওই দু’টি গ্যাস পাইপ লাইন বিচ্ছিন্ন করা হয়।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিএম রাশেদুল ইসলাম, তিতাস গ্যাসের মেঘনা আঞ্চলিক বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মো. মনিরুজ্জামান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা