প্রতীকী ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার মান্দ্রা গ্রামে বাবার সাথে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রিফাত মিয়া (১৯) মান্দ্রা গ্রামের জসিম মিয়ার ছেলে। তিনি ২ ভাই ১ বোনের মধ্যে সবার বড় ছিলেন।

তার লাশ আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) মাগরিব নামাজের পরে জানাজা শেষে মান্দ্রা মাদ্রাসা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে বিদুৎস্পর্শে মারা যায় রিফাত।

জানা গেছে, নিহত রিফাত ও তার বাবা একই গ্রামের মনির মুন্সীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিলেন। সকালে সে তার বাবা জসিম মিয়ার সাথে মনির মুন্সীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান।

পরে পানি তোলার বৈদ্যুতিক মটর দিয়ে নির্মাণাধীন ভবনে পানি দেওয়ার জন্য মনির মুন্সীর বাড়ির পুকুরের পাড়ে মটর চালু দিতে যান রিফাত। এ সময় বিদ্যুৎস্পর্শ হয়ে রিফাত পুকুরের পানিতে তলিয়ে যান।

পরে রিফাতের বাবা জসিম মিয়া ও এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে মনির মুন্সীর প্রতিবেশী ইবনুল কবির মিঠু মুন্সী বলেন, নিহত রিফাত তার বাবার সাথে সকালে মনির মুন্সীর বাড়িতে রাজমিস্ত্রির কাজ করছিল। এ সময় মটর ছাড়তে গিয়ে বিদ্যুৎতের স্পর্শে পানিতে পরে যায় রিফাত। পরে তার বাবাসহ এলাকার লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ি হাসাতালে নিয়ে গেলে ডাক্তার মারা গেছে বলে জানান।

টঙ্গীবাড়ি থানার (ওসি) মো. রাজিব খান ঢাকা বলেন, এ ব্যাপারে আমাদের কাছে লিখিত কিংবা মৌখিক কোন অভিযোগ কেউ করেনি। বিষয়টি আমাদের জানানেই।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা