সংগৃহীত ছবি
সারাদেশ

সেই দুই রাজস্ব কর্মকর্তা ক্লোজড

সান নিউজ ডেস্ক: মাদারীপুরে ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় দুই রাজস্ব কর্মকর্তাকে ক্লোজড করে বিভাগীয় কার্যালয় খুলনায় সংযুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: অনিয়মকে একেবারে প্রশ্রয় দেবো না

সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় খুলনা বিভাগীয় কার্যালয়ের কমিশনার মুহম্মদ জাকির হোসেনের স্বাক্ষরিত চিঠিতে এ কথা উল্লেখ করা হয়। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

দুই রাজস্ব কর্মকর্তা হলেন, রফিকুল ইসলাম ও ইমরান কবির।

আরও পড়ুন: বাংলাদেশের পুলিশ হবে স্মার্ট

মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট বিভাগ মাদারীপুর সার্কেল অফিসের দুই রাজম্ব কর্মকর্তার ঘুষ লেনদেনের ১০ মিনিট ১৩ সেকেন্ডের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ঘুষ নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে দুই কর্মকর্তা দর-কষাকষি করছেন। এমনকি, চাহিদামতো প্রতিমাসে নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসায়ীর কাছে মাসিক ঘুষের টাকা চাইছেন। ভিডিওটি ভাইরাল হওয়ায় জেলাজুড়ে সমলোচনার ঝড় ওঠে। এ নিয়ে প্রতিবেদন প্রচার হয় একাধিক গণমাধ্যমে। বিষয়টি নজরে আসলে অভিযুক্ত দুইজনকেই ক্লোজড করে খুলনা বিভাগীয় কার্যালয়ের কমিশনানের কার্যালয় সংযুক্ত করা হয়।

তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন ও বিভাগীয় মামলা করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা