সারাদেশ

কক্সবাজার সরকারি কলেজের 'হীরকজয়ন্তী' উৎসবের রেজিষ্ট্রেশন 

নিজস্ব প্রতিবেদক: আগামী ৪ মার্চ ঐতিহ্যবাহী কক্সবাজার সরকারি কলেজের ৬০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য 'হীরকজয়ন্তী' উৎসবের রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার পৌরসভা মিলনায়তনে রেজিষ্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হীরকজয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক পৌর মেয়র মুজিবুর রহমান।

আরও পড়ুন: কেশবপুরে সমাজসেবা দিবস পালিত

এসময় তিনি নিজেই প্রথম ফরম পূরণ করে সবার জন্য ২ হাজার টাকা করে রেজিষ্ট্রেশন ফি ঘোষণা দেন। পৌর মেয়র বলেন, "কক্সবাজারকে আমরা শান্তির পায়রা হিসেবে দেখতে চাই। উৎবমুখর পরিবেশে এই হীরকজয়ন্তী উদযাপন হবে। এ জন্য সকল ব্যাচের সহযোগিতা কামনা করছি।"

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক ভিপি সরওয়ার কামাল, সাবেক জিএস এডভোকেট এনামুল হক সিকদার, সাবেক জিএস এডভোকেট ছৈয়দুল আলম ও কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র-২ হেলাল উদ্দিন কবির।

হীরকজয়ন্তী উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ সাইফুল কবির রনি, প্রধান সহকারি সদস্য সচিব শাহেদ আলী অলিদ, সহকারি সচিব নারিমা জাহান জানান, অনলাইন ও অফলাইনে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। শহরের বিভিন্ন পয়েন্টে রেজিষ্ট্রেশন বুথ স্থাপন করা হয়েছে। আগামী ৩১ জানুয়ারী রেজিষ্ট্রেশনের শেষ সময়। তারমধ্যে সবাইকে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার অনুরোধ করছি। "হীরকজয়ন্তী" কক্সবাজার সরকারি কলেজ ফেসবুক পেইজে যাবতীয় তথ্য মিলবে।

আরও পড়ুন: কক্সবাজারে ৩টি প্রকল্প বাস্তবায়ন

এসময় উপস্থিত ছিলেন ৯৪ ব্যাচের কাউন্সিলর এম,এ মনজুর, ৯৫ ব্যাচের কাউন্সিলর মিজানুর রহমান, কাউন্সিলর জাহেদা আক্তার, ৯৭ ব্যাচের কাউন্সিলর সালাহউদ্দিন সেতু, এডভোকেট কামরুল সোহাগ, ২০০৪ ব্যাচের ইসমাইল সাজ্জাদ, ২০০৫ ব্যাচের সাইফুল কবির রনি, ইয়াসির আরাফাত, আবদুর রহমান আদর, ২০০৬ ব্যাচের তৌহিদুর রহমান, ২০০৭ ব্যাচের আজিজ রাসেল, ২০০৮ ব্যাচের দিদারুল আলম রুবেল, ২০০৯ ব্যাচের এডভোকেট মোহাম্মদ ইসমাঈল, ২০১১ ব্যাচের আবু তাহের মিছবাহ, ২০১৫ ব্যাচের মুরাদ মাহমুদ চৌধুরী, ২০২০ ব্যাচের আবদুল্লাহ সায়েম ও আবদুর রশিদ মানিক।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

মো. সাহাবুদ্দিনের গুলশানের বাড়িতে চলছে রঙ ও পরিচ্ছন্নতার কাজ

রাজধানীর গুলশানে রাষ্ট্রপতির পদ থেকে মো. সাহাবুদ্দ...

মিরপুরে গোলাগুলিতে যুবদল কর্মী নিহত, আহত ২

রাজধানীর মিরপুর ১৩ নম্বরে গোলাগুলির ঘটনায় ইউসুফ আলী (৪৫) নামে যুবদলের এক কর্ম...

নোয়াখালীতে মায়ের অভিযোগে ছেলে গ্রেপ্তার

নোয়াখালীর সুবর্ণচরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম পরিচালনা, মাদকদ্রব্য বেচাক...

পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার...

ঢাকায় গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৯টি মামলা দায়ের এবং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা