ফাইল ছবি
সারাদেশ
সীমান্তে

বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সান নিউজ ডেস্ক: লালমনিরহাটে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: দেশে বিএফ.৭ শনাক্ত

রোববার (১ জানুয়ারি) ভোররাতে পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর জিরো পয়েন্ট বাঁধের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিপুল হোসেন (২০) পাটগ্রাম সদর ইউনিয়নের রহমতপুর এলাকার রশিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, ওই সীমান্তের ৮৪২নং পিলার দিয়ে ভারতীয় গরু আনার চেষ্টা করেন বিপুল হোসেনসহ একদল গরু ব্যবসায়ী। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ হয় বিপুল হোসেনসহ কয়েকজন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিপুল হোসেন মারা যান।

আরও পড়ুন: ক্ষেপণাস্ত্র ছুড়ে ‘বর্ষবরণ’

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬১ ব্যাটালিয়নের অধিনায়ক হাসান শাহরিয়ার মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুড়িমারী সীমান্তে বিএসএফের গুলিতে বিপুল হোসেন নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা