সারাদেশ

উলিপুরে বইয়ের মোড়ক উন্মোচন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন' বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে।

আরও পড়ুন: আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

শনিবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টায় উলিপুর প্রেসক্লাবের হলরুমে বইয়ের মোড়ক উন্মোচন করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন। ১৬০ পৃষ্ঠার 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন' বইয়ের লেখক জেসমিন আক্তার বৈশাখী। বইটি প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশন থেকে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম বিটুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উলিপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সাঈদ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলিপুর পৌর মেয়র মামুন সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এ টি এন বাংলা টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, সিনিয়র সাংবাদিক মোন্নাফ আলী, আব্দুল মালেক, সহিদুল আলম বাবুল, সাংবাদিক সাজাদুল ইসলাম, স্থানীয় কবি সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তি বর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভকত, লেখক জেসমিন আক্তার বৈশাখী ও সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন: চীনকে আসল তথ্য দিতে হবে

প্রসঙ্গত, জেসমিন আক্তার বৈশাখী'র ইতিমধ্যে 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন বাংলাদেশের উন্নয়ন' বইটিসহ চোখের জল উপহার দিয়েছ আমাকে, দিন কাটেনা ভালো সময়টুকু গেছে হারিয়ে, বাস্তব জীবনটা বড় কঠিন, রাজকন্যার অহংকার, এ যুগের ভালোবাসা স্বার্থপর, বেদনা হত, চন্দ্রীমারাতে এই আটটি বই প্রকাশ পেয়েছে। এছাড়াও আরো সাতটি বই প্রকাশিত হতে যাচ্ছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা