ছবি-সংগৃহীত
সারাদেশ

নৌকা ডুবে মা-ছেলের মৃত্যু

সান নিউজ ডেস্ক: নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে নৌকা ডুবে এক নারী ও তার শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এসময় অন্তত ১০ যাত্রীকে উদ্ধার করা হয়। তবে এখনো নিখোঁজ রয়েছেন ৮-১০ জন।

আরও পড়ুন: দুই রাজস্ব কর্মকর্তার ভিডিও ভাইরাল!

শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাসমীম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কালিয়ার বাহির ডাঙ্গা খেয়াপারের সময় নৌকা ডুবে বাবুপুর গ্রামের নাজম বেগম (২৫) ও তার শিশুসন্তান নাছিমের (৩) মৃত্যু হয়।

কালিয়া পৌরসভার বাসিন্দা মো. ফসিয়ার রহমান বলেন, নাজমা বেগম ছেলে নাছিমকে নিয়ে কালিয়ার বাহির ডাঙ্গা গ্রামে বাবার বাড়ি মৃত দাদিকে দেখতে যাচ্ছিলেন। নদী পারের সময় নৌকায় অতিরিক্তি যাত্রী থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নাজমা ওই গ্রামের এনামুল মন্ডলের মেয়ে।

আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনা, নিহত ২

ওসি মো. তাসমীম বলেন, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার প্রক্রিয়া চলমান এবং দুজনের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুল হান্নান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছেন।

আরও পড়ুন: আলফাডাঙ্গা ইউপি নির্বাচনে নৌকার ভরাডুবি

তিনি বলেন, স্থানীয়রা বলছেন এখনো ৮-১০ জন নিখোঁজ রয়েছেন। নদীতে স্রোতের কারণে আমাদের উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে। স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালাচ্ছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা